মুনাফাখোর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয় : রাহুল গান্ধী

প্রথম পাতা » আন্তর্জাতিক » মুনাফাখোর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয় : রাহুল গান্ধী
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



মুনাফাখোর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয় : রাহুল গান্ধী

বিজেপি ভোটের মেরুকরণ করে। বিদ্বেষ ছড়ায়। বিভাজন তৈরি করে। ধনী মুনাফাখোর শিল্পপতিরা বিজেপিকে আর্থিক মদত দেয়। বিজেপির পেছনে এই পরিকাঠামোটি কাজ করে। নরেন্দ্র মোদি এই পুরো কাঠামোটা চালাচ্ছেন, এটা বলা অতি সরলীকরণ। আসলে নরেন্দ্র মোদি এই গোটা কাঠামোর একটি যন্ত্র। আমি নিশ্চিত, আরএসএস পরিবার চাইলে পাঁচ মিনিটে নরেন্দ্র মোদিকে সরিয়ে দিতে পারে।

ইউরোপ সফরে গিয়ে প্যারিসের সায়েন্সেস পিয়ো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

রাহুল গান্ধী মূলত মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাহুলের বক্তব্য, আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির গভীর সম্পর্ক এখন সুপ্রতিষ্ঠিত। আদানি গোষ্ঠী ভারতের বাইরে টাকা পাচার করছে। নিজেদের সংস্থার শেয়ার দরে কারচুপি করে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলছে। সেই টাকায় ভারতের সমস্ত সম্পত্তি দখল করেছে।

কিছুটা হুঁশিয়ারির সুরেই রাহুল বলেছেন, আদানিরা ছাড় পাবেন না। তাদের জবাবদিহি করতে হবে। একই সঙ্গে ভারতে যারা সংখ্যালঘু, দলিতদের উপরে হামলা চালাচ্ছে, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বিসর্জন দিচ্ছেন, তাদের সম্পর্কেও রাহুল বলেছেন, যারা ভারতের অন্তরাত্মার উপরে আঘাত করছেন, তাদের মূল্য চুকাতে হবে। যাতে ভবিষ্যতে কেউ ফের এই কাজ করার আগে ভাবনাচিন্তা করে।

দলিত-সংখ্যালঘুদের ওপরে হামলাকে ভারতের ‘সব চেয়ে বড় সমস্যা’ আখ্যা দিয়ে রাহুল বলেন, মোদি চাইলে যে কোনো সময়ে ধর্ম নিয়ে ছাতি ঠোকা, দলিত-সংখ্যালঘুদের ওপরে হামলা বন্ধ করে দিতে পারেন। তিনি বলেন, আমি গীতা পড়েছি। উপনিষদ পড়েছি। হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি। বিজেপি যা করে, তার মধ্যে কোনো হিন্দুত্ব নেই। কোনো বইয়ে লেখা নেই, দুর্বলকে তুমি ভয় দেখাও, আঘাত করো। হিন্দু জাতীয়তাবাদী বলে কিছু হয় না। ওরা আসলে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২৫   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ