মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪০তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ এবং আফরোজা হক বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর সংক্রান্ত ও ডিএনএ ল্যাবের বর্তমান কার্যক্রম ও করণীয় ; মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠকের ১০(৪) নং সিদ্ধান্ত মোতাবেক ৩নং সাব-কমিটি কয়েকটি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করে রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হলে কমিটির পক্ষ হতে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে বিভিন্ন প্রকল্প/কর্মসূচি শেষ হওয়ার আগে মেয়াদ বৃদ্ধি করাসহ প্রয়োজনীয় সংখ্যক পদসৃজনের উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করে।

বৈঠকে ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর স্থাপনের জন্য সুবিধাজনক একটি স্থান নির্বাচন করার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ কর হয়।

এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা টাওয়ার আগামী ১৭ অক্টোবর/২০২৩ এ শুভ উদ্বোধনের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানগণসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৩   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ