ফতুল্লায় চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. তছির উদ্দিন (৩৭) নামে চুরি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানার দেওয়ান বাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. তছির উদ্দিন দিনাজপুর জেলার বিরামপুর থানার কেশবপুর গ্রামের কবের উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কর্তৃক পেনাল কোডের ৩৮০ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে এক বৎসরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া ছাড়াও তার বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল এ্যাক্ট মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। যার মামলা নং-৪৬৪/২০ এবং জিআর নং-১০৪/২০।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০১   ৫৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ