সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঁচিশ কেজি গাঁজা ও একশত বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শিবপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে কামাল হোসেন (৩০), একই জেলার সদর দক্ষিন থানার রামচন্দ্রপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মান্নান মিয়া (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা ওই মাদকসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও (ঢাকা মেট্টো ট ২০-৯৮৫৮) জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্দবেশ ধারন করে কুমিল্লা হতে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ