কিমের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ পুতিনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » কিমের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ পুতিনের
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



কিমের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থাটি আরো বলেছে, বুধবার রাশিয়ায় উভয় নেতার বেঠক শেষে কিম জং উন বিনীতভাবে পুতিনকে তার সুবিধাজনক সময়ে ডিপিআরকে সফরের আমন্ত্রণ জানান।
পুতিন আনন্দের সাথে আমন্ত্রণ গ্রহণ এবং রাশিয়া-ডিপিআরকের মধ্যে বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার সরকারি নাম ডিপিআরকে।
এদিকে কিম বুধবার পুতিনকে বলেছেন, রাশিয়া শত্রুর বিরুদ্ধে বড়ো ধরনের জয় পাবে বলে তিনি নিশ্চিত।
অন্যদিকে পুতিন দুদেশের জোরদার সহযোগিতা ও বন্ধুত্বের প্রশংসা করেছেন।
পুতিন এর আগে বলেছেন, স্যাটেলাইট তৈরিতে পিয়ংইয়ংকে মস্কো সহায়তা করতে পারে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার যে কোন সহযোগিতাকে সমস্যাপূর্ণ বলে মন্তব্য করেন এবং বলেন, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবকে লংঘন করবে।
এদিকে মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্যে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী।
কিমের রাশিয়া সফরকালে উত্তর কোরিয়া বুধবার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১৯   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ