এপিএস আজিজুলের দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এপিএস আজিজুলের দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



এপিএস আজিজুলের দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এডিসি হারুন ও সানজিদা কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার রয়েছে কিনা সেটিও তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি কিংবা পুলিশ যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, মামলা না হলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সব ঘটনারই তদন্ত করা হবে।

খুব দ্রুত তেজগাঁও থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে ফেলা হবে জানিয়ে তিনি আরও বলেন, আধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১২   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ