সিরাজগঞ্জে আরও ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে আরও ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



সিরাজগঞ্জে আরও ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসব নতুন শনাক্ত ডেঙ্গুরোগীরা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৮ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঁচজন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল হয়েছেন এক হাজার ২১০ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ১১৮ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:০৬   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ