রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কিম জং উন : তাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কিম জং উন : তাস
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কিম জং উন : তাস

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন। শনিবার ভ্লাদিভোস্তকে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়েছে— উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিভোস্তকের নেভিচি এয়ারফিল্ডে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান শোইগু। কিমকে অনার গার্ডও দেওয়া হয়।

কিম জং উন বিদেশ সফরকে বিরল বলে বিবেচনা হয়। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর এই প্রথম কোনো সরকারি সফরে দেশের বাইরে পা রাখলেন তিনি। তার এই সফর পশ্চিমা দেশগুলোর মধ্যে আশঙ্কা তৈরি করেছে যে— মস্কো এবং পিয়ংইয়ং নিষেধাজ্ঞা অমান্য করে একটি অস্ত্র চুক্তি করতে পারে।

মস্কো ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনতে আগ্রহী বলে মনে করা হয়, অন্যদিকে পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে রাশিয়ার সাহায্য চায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমের সঙ্গে বৈঠকের পর সামরিক সহযোগিতার ‘সম্ভাবনা’ থাকার ইঙ্গিত দিলেও ক্রেমলিন শুক্রবার বলেছে যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৮   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ