ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ১৭ সেপ্টেম্বর, রোববার একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৩০ - যুক্তরাষ্ট্রের বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৮৭ - ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।

১৮৪৮ - সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।

১৮৭১ - সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।

১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।

১৯২৪ - হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।

১৯৪৪ - ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৮ - আরব ইসরায়েল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকটবিষয়ক জাতিসংঘের মধ্যস্থতাকারী কেন্ট বার্নাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদি-অধ্যুষিত এলাকায় ইহুদিবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

১৯৫৭ - মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৬২ - গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।

১৯৭০ - জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনিদের ওপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।

১৯৭৪ - বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।

১৯৮২ - ইসরাইলি সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থীশিবিরে আশ্রয়গ্রহণকারী নিরীহ ফিলিস্তিনিদের ওপর ব্যাপক গণহত্যা চালায়।

১৯৮৩ - ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।

১৯৮৮ - সিউলে ১৬০টি দেশের অংশগ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।

১৯৯১ ‌ - উন্মুক্ত সোর্সকোডভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়।

১৯৯১ - এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

২০০৫ - দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শরু।

জন্ম:

১৮২৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৯১৫ - মকবুল ফিদা হুসেন, অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী।

১৯২৫ - পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৩৪ - কবি বিনয় মজুমদার।

১৯৪৪ - বিভু ভট্টাচার্য্য, বাঙালি অভিনেতা।

১৯৫০ - নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী।

মৃত্যু:

১৬৬৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।

১৯৪৮ - এমিল লুধউইক জার্মানির খ্যাতনামা জীবনীকার।

১৯৫৪ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।

১৯৬৪ - নরেশচন্দ্র সেনগুপ্ত, সাহিত্যিক।

১৯৭৭ - উইলিয়াম টলবোট, ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।

১৯৮০ - নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১১:০৫:৫৭   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের
সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না: তারেক রহমান
প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির
শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াস উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ