ইতালিতে যুদ্ধবিমান বিধ্বস্ত, শিশু নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালিতে যুদ্ধবিমান বিধ্বস্ত, শিশু নিহত
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



ইতালিতে যুদ্ধবিমান বিধ্বস্ত, শিশু নিহত

ইতালির তুরিন শহরে প্রদর্শনীর অনুশীলনে অংশ নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান। এ ঘটনায় ভূপৃষ্ঠে গাড়ির মধ্যে থাকা ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে এ চিত্র দেখা যায়।

প্রকাশ হওয়া ভিডিওতে তুরিন বিমানবন্দরের নিকটে ব্যাপক অগ্নিকুণ্ডলী দেখতে পাওয়া যায়। বিধ্বস্তের আগমুহূর্তে পাইলট প্যারাসুট নিয়ে বের হতে সক্ষম হন। এ ঘটনায় বিমানের ভেতরে থাকা কেউ হতাহত হয়নি।

কিন্তু নিহত শিশুর ৯ বছরের ভাই গুরুতর আহত হয়েছে ও তার বাবা-মায়ের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী ম্যাতো সালভিনি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

সূত্র : বিবিসি

বাংলাদেশ সময়: ১১:২৮:০৮   ৬২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ