মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান হানিফের

প্রথম পাতা » খুলনা » মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান হানিফের
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান হানিফের

মিথ্যাচার আর সরকার পতনের আন্দোলন বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হবার আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহাবুবউল আলম হানিফ বলেন, নির্বাচনের তফসীল ঘোষণার সময় আসছে। এখন তারা মিথ্যাচার করছে যে, তাদের নাকি এক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তালিকা চাইলে দিতে পারে না। এর আগে একবার তালিকা দিয়েছিল ৭০০ জনের। এদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা, জ্বালাও-পোড়াও আগুন সন্ত্রাসের মামলা রয়েছে।

তিনি আরও বলেন, যে দলটার জন্মই অবৈধপন্থায়, যে দলটার শুরুই হয়েছিল মিথ্যাচার দিয়ে। তারা এখন মিথ্যাচারের দলে পরিণত হয়েছে। এটাইতো স্বাভাবিক। তবে এসব মিথ্যাচার করে, মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

এ সময় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন প্রসঙ্গে হানিফ বলেন, আমেরিকা গণতন্ত্র তাদের নিজেদের মতো দেখছে। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আগে বুঝতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৯   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ