শ্রীলঙ্কার স্পিকারের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রীলঙ্কার স্পিকারের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাক্ষাৎ
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



শ্রীলঙ্কার স্পিকারের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাক্ষাৎ

১৮ সেপ্টেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শ্রীলঙ্কার সংসদ ভবনে শ্রীলঙ্কান সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ, নারীর ক্ষমতায়ন, দুইদেশের সংসদের পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, প্রায় এক কোটি মেয়ে শিক্ষার্থীদের মোবাইলে অর্থ প্রেরণের মাধ্যমে বৃত্তি প্রদান, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ডেল্টাপ্লান ২১০০ প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পাশাপাশি দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকার, যা চলমান উন্নয়নে সহায়ক। দেশের প্রত্যন্ত অঞ্চলেও জনগণের জীবনমান সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার। গণতন্ত্রের চর্চায় বাংলাদেশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বজুড়ে প্রশংসনীয়। দুদেশের সংসদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে। এসময়, দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডসিপ গ্রুপ’ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রীলংকার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে-কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসময়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক মো: আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৯   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন
গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
সেনাবাহিনী প্রধান কর্তৃক মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন
জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ আটক ৫, পিকআপ জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ