বনানীতে বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বনানীতে বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ কারবারি গ্রেপ্তার
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



বনানীতে বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে ৪৩ লিটার বিদেশি মদ ও ২৮০ ক্যান বিয়ারসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপির বনানী থানা এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দলটি বনানী থানাধীন জি ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে মো. মনির ওরফে রিয়াজ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার বাড়ি ভোলা সদরে।

এসময় তার নিকট হতে ৪৩ লিটার বিদেশি মদ, ২৮০ ক্যান (১৪০ লিটার) বিয়ার, ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ এবং বিয়ার প্রাইভেটকারে পরিবহন করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৮   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ