নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার
রবিবার, ১ মার্চ ২০২৬



নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। রাজবাড়ীর উন্নয়নে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলাকে একটি আলোকিত রাজবাড়ী হিসেবে গড়ে তোলা হবে।’

রবিবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘দীর্ঘদিন পর জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য ও পরিকল্পনার কথা আমরা শুনেছি।
নির্বাচনী সময়ে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সভায় আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা জানাতে পারব।’

তিনি বলেন, ‘আমরা রাজবাড়ীর উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতুসহ যে বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীকে একটি আলোকিত ও আধুনিক জেলায় পরিণত করা হবে।

মাদক নির্মূল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতোমধ্যে একটি সুপরিকল্পিত কর্মপদ্ধতি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। শুধু বক্তব্য দিলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং পরিকল্পনার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ-বিপিএম-সেবাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৪   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ