নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বিজিবি। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বিজিবি’র ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন।

বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। ওই প্রীতিভোজ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফোর্স সাপোর্ট উইংয়ে সকল পর্যায়ের অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দেশ গঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

বিজিবি মহাপরিচালক আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৯   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আ.লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে কোরবানির মাংস বিতরণে ‘দাপুস’ এনজিওর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ
জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ