অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান দেয়া হচ্ছে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান দেয়া হচ্ছে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান দেয়া হচ্ছে - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। তাদের শিক্ষাজীবন সহজ করতে এই অনুদান দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.জিয়া রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার শতভাগ প্রতিবন্ধীকে ভাতাও প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করছে। প্রতিবন্ধীদের জীবনে নানা প্রতিবন্ধকতা রয়েছে, তাদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের সকল বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত ফরমের মাধ্যমে অনুদানের জন্য আবেদন করলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে অনুদান দেওয়া হবে।’ পরে মন্ত্রী ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৩২   ৪২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ