সরিষাবাড়ীতে নৌকার প্রচারণায় ব্যস্ত অধ্যক্ষ আব্দুর রশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নৌকার প্রচারণায় ব্যস্ত অধ্যক্ষ আব্দুর রশিদ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে নৌকার প্রচারণায় ব্যস্ত অধ্যক্ষ আব্দুর রশিদ

জামালপুর প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্যের দৃশ্যপট তুলে ধরতে এবং উন্নয়নে ধারা অব্যাহত রেখে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ।

দেখা গেছে ,বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা হতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলাঞ্চাবাড়ী, শিশুয়া, ছাতারিয়া, চুনিয়াপটল, বড় আদ্রা, ছোট আদ্রা, রৌহা না ও চর জামিরা এলাকায় রাত ৯ নাগাদ এ প্রচারণা চালান তিনি।

অধ্যক্ষ আব্দুর রশিদের এ অঘোষিত প্রচারণায় প্রতিটি মোড় ও বাজার এলাকায় দেখা যায় শতশত মানুষের উপস্থিতি। প্রচারণায় সংক্ষিপ্ত সমাবেশে সকলেই নেত্রীর কাছে একটাই দাবি জানান অধ্যক্ষ আব্দুর রশিদকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই।

গণসংযোগে এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, উপজেলা আঃ লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম খোকন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হুসাইন শিবলু সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:১০:৪৪   ৫৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ