সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে : সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে : সালমান এফ রহমান
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে : সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত।
আজ বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিদেশীদের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, বিএনপি বলছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্র বলছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।
এই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শুধু আওয়ামী লীগের কাছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে তাদের কাছেও পৌঁছাতে হবে। এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দিবে না, তাদের কাছেও যেতে হবে। দেশের উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে, তাদের বুঝিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।’
বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত উল্লেখ করে আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২০   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ