১৯ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » ১৯ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



১৯ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তোফায়েল আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সাতকানিয়া উপজেলার মাস্টারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফায়েলের বাড়ি একই উপজেলার দক্ষিণ চরতী এলাকায়। তার বাবার নাম নজু মিয়া।

র‍্যাব জানায়, ২০০৪ সালের ২৯ মে উপজেলার চরতী এলাকার বাসিন্দা নুরুল আলমকে তার বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই সাতকানিয়া থানায় তোফায়েলসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বিচারিকপ্রক্রিয়া শেষে মামলাটিতে পলাতক অবস্থায় তোফায়েলের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মামলাটিতে শুরু থেকে পলাতক ছিলেন আসামি তোফায়েল। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‍্যাব। ১৯ বছর পলাতক থাকার পর একপর্যায়ে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:০৪   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ