চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ২ লাখ ৯৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটির চারজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৫২৬ জন রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। মারা গেছেন ৯৭৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৩১ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৪৪ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১৩   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন
প্রবাসী কার্ড নিয়ে সুখবর দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ন্যায্য জ্বালানি রূপান্তরে একসঙ্গে কাজ করবে একশনএইড ও বিএসআরইএ
শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে থাকার আহ্বান প্রতিমন্ত্রী নুরের
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে সরকার
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয় - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ