ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রবিবার, ১ অক্টোবর ২০২৩



ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জেলায় আজ ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর, প্রবীণ হিতৈষী সংঘ ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন আহমেদ, জেলা প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি মো. আবু তাহের, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, প্রফেসর পারভিন আক্তার, স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
পরে পিতা-মাতাকে যথাযথ সেবা প্রদান করার জন্য দুইজন সন্তানকে ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:২৬   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ