নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
রবিবার, ১ অক্টোবর ২০২৩



নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

’প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা: প্রজন্ম থেকে দায়বদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ নড়াইলের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সভাপতি মো. আব্দুস ছামি মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ আমীর লিলি,সিভিল সার্জন অফিসের ডাক্তার আসিফ আকবর,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, এডভোকেট রওশন আরা কবীর লিলি, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট এনামুল কবীর টুকু। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:০৮   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ