জয়পুরহাটে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



জয়পুরহাটে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার

জেলার পাঁচবিবি উপজেলায় সীমান্তবর্তী একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আজ শুক্রবার ভোরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে জানতে পারেন।

এরপর বিজিবির দুটি টহল দল ওই এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশে সেগুলো পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল।

লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:২৮   ৩ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
জয়পুরহাটে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার
দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জের পরিস্থিতিতে বিকল্প রুটে চলবে জাহানাবাদ এক্সপ্রেস, সুবিধা পাবেন রাজবাড়ী-কুষ্টিয়ার যাত্রীরা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ