বাংলাদেশি তোরসার ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি তোরসার ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



বাংলাদেশি তোরসার ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’

ভারতের লাদাখে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এই মডেল-অভিনেত্রী ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এই মডেল-অভিনেত্রী ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

এই ফ্যাশন শোতে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, শোবিজ জগতের মডেল-অভিনেত্রী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা। এমন সাফল্যে আনন্দিত তিনি।

তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’র মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছেন। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগন অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এ জন্য সবাই দোয়া করবেন।

যোগ করে তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাবো।

উল্লেখ্য, শো’ টি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারিত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত সড়ক সংস্থার সমর্থন ছিল।

শোয়ের আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শো টির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’, এতে ধর্মের প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৩   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ