ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রীর মৃত্যু
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রী সুমন মারা গেছে। ৫দিন মৃত্যু যন্ত্রনায় কাতরিয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুমন ফতুল্লার পাগলা পপুলার হাসপাতাল ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ২৯ সেপ্টেম্বর রাতে সুমন তার তালতলা এলাকায় অবস্থিত ওয়ার্কসপের সার্টার খুলে বৈদ্যুতিক বাতি জালানোর জন্য সুইচ টিপতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারনা করা হচ্ছে ওয়ার্কসপের ভিতরে গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিলো। সেই গ্যাস বিস্ফোরণ হয়ে সুমন(২৮) মারাত্মক দগ্ধ হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০:০৫:২৪   ৬৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ