ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হতে হবে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান ও কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সে দেশের জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিদে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।

রাষ্ট্রদূত আরও জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালন করা যাবে। এছাড়া কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।

সৌদি রাষ্ট্রদূত জানান, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। তিনি সফরে এলে, সেটা হবে ঐতিহাসিক ঘটনা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৌদি অভিবাসীকর্মীদের ভিসা ফি নেওয়া হয় না। তবে স্মার্টকার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে। এছাড়া বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব্যয় নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানিসহ অর্থের অপচয় হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ইবসার কর্মসূচির আওতায় ঢাকা জেলার ৫০টি প্রকল্পের ৫০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীর চক্ষুসেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫৩   ৪৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত সব পদক্ষেপ নেবে সরকার - আইনমন্ত্রী
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
সদরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ