বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে ক্ষমা চেয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী

কলম্বিয়ার সেনাবাহিনী বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যা দায়ে এই প্রথমবারের মতো তারা ক্ষমা প্রার্থনা করেছে। এক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্বকে বড় করে দেখাতে কিছু ক্ষেত্রে এসব বেসামরিক নাগরিককে বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করে তাদের হত্যা করে। খবর এএফপি’র।
সরকার জানায়, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ নীতির অংশ হিসেবে ৬,৪০২ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। কিছু ক্ষেত্রে গেরিলা আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করা হয়। মঙ্গলবার সেনাবাহিনী এমন হত্যার শিকার হওয়া ১৯ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে।
বোগোটায় এক অনুষ্ঠানে সেনা কমান্ডার লুইস ওসগিনা বলেন, ‘আমরা স্বীকার করছি যে জাতীয় সেনাবাহিনীর সদস্যদের হাতে অত্যন্ত বেদনাদায়ক এমন কর্মকা- সংঘঠিত হয়েছে যা কখনই হওয়া উচিত ছিল না।’
তিনি বলেন, এক্ষেত্রে সৈন্যরা সেনাবাহিনীর ‘আইনকে কলঙ্কিত’ করেছে।
তিনি আরো বলেন, এ সময় ভুক্তভোগীদের আত্মীয়রা দেখেছেন ও শুনেছেন যে এ ব্যাপারে ‘আমরা আমাদের পক্ষ থেকে গভীর ও আন্তরিকভাবে ক্ষমা প্রর্থনা করছি।’
কলম্বিয়ার সামরিক বাহিনী দেশটির প্রধান গেরিলা গ্রুপ ফার্কের সাথে ২০১৬ সালে চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত বামপন্থী এ বিদ্রোহী গ্রুপের সাথে লড়াই করে। ১৯৬০ সালে এ যুদ্ধ প্রথম শুরু হয় এবং তা দশকের পর দশক ধরে চলে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৫   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ