বন্দরে ইয়াবা নিয়ে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার দুই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবা নিয়ে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার দুই
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



বন্দরে ইয়াবা নিয়ে ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগের কর্মীসহ দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাদের কারাগারে পাঠায় আদালত।

এর আগে গত বুধবার বিকেলে র‍্যাব-১০ এর এক অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে ইনজামামুল হক অপু ওরফে অপু সাউদ (৩০) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান অর্পন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় ছাত্রলীগ সূত্র জানায়, স্থানীয়ভাবে ছাত্রলীগের সক্রিয় কর্মী অপু সাউদ। কোন কমিটিতে পদ না থাকলেও নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দিতেন। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তার সভাপতিত্বে এক আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি বলেন, অপুর কোন কমিটিতে নেই, তবে সে ছাত্রলীগের সক্রিয় কর্মী। তার গ্রেপ্তারের কথা তিনি শুনেছেন, তবে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি তিনি পূর্বে জানতেন না।

এদিকে র‌্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার অপু ও অর্পন দু’জনই মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এক অভিযানে তাদের কাছ থেকে ৪৭০০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার টাকা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৭   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার
দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
বিয়ের আশ্বাসে সহবাস, সন্তানের জন্মের পর অস্বীকৃতি: স্বীকৃতি ও ন্যায়বিচার চান মর্জিনা
বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দেশেই দুধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নিবে সরকার: প্রাণিসম্পদ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী ৫৬, মোট আক্রান্ত ২ হাজার ১৮৪
সরিষাবাড়ীতে পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ ও ভ্যান উদ্ধার
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ