মহানবি (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মহানবি (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



মহানবি (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

মদিনায় মহানবির (সা.) রওজা জিয়ারতে নতুন আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, মদিনায় মহানবির (সা.) রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবিজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এ ছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা যাবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মুসলিম মসজিদে নববির উদ্দেশ্যে যাত্রা করেছে। এ সময়ে মহানবির (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মুসল্লি। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৩   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ