সরিষাবাড়ীতে ২২০ পিস ইয়াবাসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ২২০ পিস ইয়াবাসহ আটক ১
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে ২২০ পিস ইয়াবাসহ আটক ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার দিয়ার কৃষ্ণা এলাকায থেকে ২২০ পিস ইয়াবাসহ আলম মিয়া (৩৬)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা গেছে,শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত আসামী আলম মিয়া পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের বাসিন্দা।

সে দীর্ঘদিন যাবত সরিষাবাড়ী উপজেলায় মাদক বিক্রি করে আসছিল।

 

থানার এসআই জহির রায়হান জানান, গতকাল রাতে পৌরসভার দিয়ার কৃষ্ণা কলেজ রোড এলাকায় মোঃ রাসেল মিয়ার বাসায় ভাড়াটিয়া আলম মিয়ার কাছে একটি মাদকের চালান এসেছে। পরে এ সংবাদটি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর কে অবগত করলে তিনি তৎক্ষণাৎ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের নির্দেশনা দেন।

 

পরে এসআই আঃ হান্নানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই শাহাদাৎ ও এএসআই জহির রায়হান সহ সঙ্গীও ফোর্সদের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আলম মিয়াকে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

 

পরে থানার এসআই আঃ হান্নান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করে। যার মামলা নং - ০৪/২৩৭, তারিখ -৬/১০/২০২৩ ইং।

 

এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:০৭   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ