সরিষাবাড়ীতে উদ্বুদ্ধকরন কর্মশালা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে উদ্বুদ্ধকরন কর্মশালা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত
সোমবার, ৯ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে উদ্বুদ্ধকরন কর্মশালা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৮ অক্টোবর)দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন তৃণমূল প্রশিক্ষণ কার্যালয়ে এ কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে জামালপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনার সভাপতিত্বে এবং সরিষাবাড়ী তৃণমূল প্রশিক্ষণ প্রকল্পের কর্মকর্তা মোঃ শাহরিয়ার সাদ্দাম এর পরিচালনায় জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন ও তথ্য আপা সাদিকুন্নাহার শিপু বক্তব্য রাখেন। এসময় প্রশিক্ষনারী ও উদ্যোক্তারা উপস্থিত ছিল।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,আত্ম-নির্ভরশীলতা অর্জনে উদ্ধব্ধু ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিণত করতে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ১০৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ট্রেড প্রশিক্ষণ গ্রহণ করার পর তাদের কাজের মূল্যায়ন করতে এ পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৯   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ