আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

প্রথম পাতা » চট্টগ্রাম » আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত আর নেই
সোমবার, ৯ অক্টোবর ২০২৩



আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত(৭৮) আর নেই। তিনি আজ সকাল ১০টায় রাজধানীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল মরহুমের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার সকালে মাহমুদুর রহমান বেলায়েত ঢাকার বাসায় স্টোক করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেলায়েত নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান ছিলেন। চৌমুহনী এসএ কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (বর্তমানে নোয়াখালী-৩ আসন) থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৬:০১:০১   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ