ইসরাইলে হামাসের প্রায় ১৫শ’ সদস্যের লাশ পাওয়া গেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে হামাসের প্রায় ১৫শ’ সদস্যের লাশ পাওয়া গেছে
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



ইসরাইলে হামাসের প্রায় ১৫শ’ সদস্যের লাশ পাওয়া গেছে

ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের প্রায় ১ হাজার ৫০০ লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের জোর হামলা অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনী গাজার সাথে সীমান্তের নিয়ন্ত্রণ কম-বেশি প্রতিষ্ঠা করতে পেরেছে উল্লেখ করে সাংবাদিকদের জানান, ‘ইসরাইল এবং গাজা উপত্যকার আশপাশে হামাস সদস্যের আনুমানিক প্রায় ১ হাজার ৫০০ লাশ পাওয়া গেছে।’

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০২   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ