যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. ওসমান গনি (৬২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ওসমান গনি নলডাঙ্গার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।

আইনজীবী আনিসুর রহমান বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওসমান গনি। রোকেয়া বেগমের বাবার আর্থিক অস্বচ্ছলতা থাকায় ৫ হাজার টাকা দেওয়ার পরে আর টাকা দিতে পারেননি। ওসমান গনির আরও ৫০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকেন। পরে ২০১৩ সালের ২১ আগস্ট ক্ষীপ্ত হয়ে স্ত্রী রোকেয়া বেগমের গলায় শাড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী ওসমান গনি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. একাব্বর হোসেন নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওসমান গনিকে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা নিহতের ভাই মামলার বাদী পাবেন বলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি ওই কৌঁশুলি।

বাংলাদেশ সময়: ১৫:৫২:০৭   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম
৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
দিনাজপুরে উদ্ধার প্রাচীন পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ