পরিবেশবান্ধব ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার - পরিবেশ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশবান্ধব ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার - পরিবেশ মন্ত্রী
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



পরিবেশবান্ধব ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার - পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার। তিনি বলেন, ইটভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই পুরানো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি করতেই হবে। প্রথমদিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটা গ্রহণ করতে হবে।

আজ সিলেটের তেমুখী, কুমারগাওয়ে অবস্থিত পরিবেশবান্ধব চায়না-বাংলা হলো ব্লক ফ্যাক্টরির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে কাজ করছে। শব্দদূষণ রোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ১৫ অক্টোবর ঢাকা মহানগরে ১০ টা হতে ১০ টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, দেশের সকলে অপ্রয়োজনে শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকলে সবার জন্য মঙ্গল হবে।

মন্ত্রী এর পূর্বে রাতারগুলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত পার্কিং প্লেস, ভিজিটর শেড, ট্যুরিস্ট শপ এবং পাবলিক টয়লেটের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৭   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ