সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন করতে চায় সরকার।
তিনি বলেন, ‘একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে না গিয়ে বাঁকা পথে ক্ষমতায় যেতে চায়। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এতে বিদেশী পর্যবেক্ষকদের সরকার স্বাগত জানায়।
তিনি আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হলরুমে দুর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।’
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে সবাই যাতে শারদীয় পুজা উৎসব করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের সহযোগিতা করবে। কোন অপশক্তি যাতে বাংলাদেশের চিরায়ত সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
পরে উপজেলার ৮৫টি পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিমন্ত্রী ১৫ লাখ টাকার অনুদান বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৪৫   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ