পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না : পরিকল্পনামন্ত্রী
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পৃথিবীর কেউই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। বাজারে চাহিদা ও জোগানের ঘাটতি আছে। তাই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেট। এ কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

শিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই অস্থির দেশের নিত্যপণ্যের বাজার। দাম বেঁধে দেওয়ার পাশাপাশি অভিযান চালিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বর্তমানে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশ হলেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২.৩৭ শতাংশে।

বাজার তদারকিতে দুর্বলতা আছে সরকারের মন্তব্য করে মন্ত্রী বলেন, সবমিলিয়ে বাজারের অরাজকতা ঠেকাতে আলোচনাই সমাধান। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শক্ত ব্যবস্থা নিতে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করেন মন্ত্রী।

বোরো মৌসুমের ধান উঠলে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে বলে জানান তিনি।

প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, তাদের সঙ্গে তুলনা নয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪১   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ