বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। এতে সভাপতিত্ব করেন- জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম কিবরিয়া। সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সরাফত হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা রেক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সুরুতজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩৩   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ