বিশ্ব গ্রামীণ নারী দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব গ্রামীণ নারী দিবস
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



বিশ্ব গ্রামীণ নারী দিবস

আজ বিশ্ব গ্রামীণ নারী দিবস। গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবরের আজকের এই দিনে পালিত হয় দিবসটি। প্রতিবারের মতো এবারও দিবসটি বাংলাদেশে পালিত হচ্ছে।

সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী। বিশেষ করে গ্রামের নারী সমাজ। দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা। আর তাই তাদের জন্যই আজকের এই দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ।

ইতিহাস থেকে জানা যায়, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় ১৯৯৫ সালে। বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে স্বীকৃতি দেয়া হয় বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসেবে।

এরপর ১৯৯৭ সাল থেকে জেনেভাভিত্তিক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেনস ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন’ দিবসটি পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে।

দিবসটি গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার কথা স্মরণ করে দেয়। সেই সঙ্গে মনে করে দেয় গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্যকে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:১০   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ