আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান, আটক ২

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান, আটক ২
বুধবার, ৯ জুলাই ২০২৫



আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান, আটক ২

আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গহরদী ও মানিকপুর এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন।

আটককৃতরা হলেন চৈতনকান্দা গ্রামের মো. সামসুল আলম (৪৫) এবং গহরদী গ্রামের মাহফুজা আক্তার (৩৩)।

যৌথ বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে চৈতনকান্দা এলাকায় অভিযান চালিয়ে মো. সামসুল আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা, তিনটি বাটন ফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

এরপর মাহফুজা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ পিস ইয়াবা, নগদ ১ হাজার টাকা, তিনটি বাটন ফোন, চারটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃতদের এবং জব্দকৃত আলামত আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৭   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ