ফতুল্লায় তিন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় তিন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা
বুধবার, ৯ জুলাই ২০২৫



ফতুল্লায় তিন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় তিনটি শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) ফতুল্লা ও কুতুবপুর এলাকায় জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ এবং দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, অভিযানে সহায়তা করে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ ও গ্যাস চুরির প্রমাণ মেলে। জব্দ করা হয় ৩৫০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ১টি কম্প্রেসর ও ২টি মোটর।

বিচ্ছিন্ন ও জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: নিউ হাজীগঞ্জের নূর এন্টারপ্রাইজ ১.৫ টনের একটি বয়লার দিয়ে দৈনিক আনুমানিক ৪,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। সংযোগ বিচ্ছিন্ন করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় সম্ভব হয়নি।

কুতুবাইল এলাকার এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল। অবৈধ সংযোগের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা আদায় করে সংযোগ কেটে কিলিং করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস চুরি ও অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তারা আরও জানান, জনস্বার্থে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৬   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ