বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“আপনার নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৯ টায় বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া কার্যক্রম চলে । জেলা প্রশাসন ও বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চ-ত্বরের বট তলা থেকে র‌্যালী বেরহয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিতহয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ। অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সদর উপজেলা চেযারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ।
পরে স্বুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় । এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবানুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই।যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৬   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
শিশুদের সঙ্গে খেলাধুলার সামগ্রী ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
সালথায় জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল ফজল মুরাদ
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানো প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: মাহদী আমিন
লাথাম-ব্লান্ডেলের ফিফটিতে প্রথম দিন শেষে চাপে ভারত
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ