নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

জেলায় আজ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না।
অনুষ্ঠানে একটি ট্রাই সাইকেল,তিনটি স্মার্ট সাদাছড়ি ও পাঁচটি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। পরে ওই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল,নেজারত ডেপুটি কালেক্টটর মোঃ আসিফ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি মজুমদার,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা প্রতিবন্ধী বিষযক কর্মকর্তা মোঃ ওবায়দুল্ল্যাহ, নড়াইল পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাইল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,দৃষ্টিহীন প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৫:২৪:২৬   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ