হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার বাহুবল এলাকায় জমিজমা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খুনের মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বংশাল এবং ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।

তিনি জানান, হবিগঞ্জ জেলার বাহুবল এলাকায় জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একটি হত্যার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলার হয়। মামলার পর পলাতক আসামিরা পলাতক ছিলেন।

তিনি আরও জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছে। এরই প্রেক্ষিতে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মামলার বাদীর লোকজনের ওপর হামলা করলে তাদের লোকজন গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মামলার বাদী ভাই ইউসুফ এবং উস্তার আলীকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের ঘটনায় হত্যার স্বীকার ইউসুফের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে গ্রেপ্তাররা বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইলের মাধ্যমে ফোন করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৩   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ