গাজায় ধ্বংসস্তূপের নীচে এক হাজারেরও বেশি মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ধ্বংসস্তূপের নীচে এক হাজারেরও বেশি মানুষ
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩



গাজায় ধ্বংসস্তূপের নীচে এক হাজারেরও বেশি মানুষ

লিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচে এক হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন। ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের উদ্ধারকারী দলের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের বোমা হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন ভবনের নিচে এক হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স টিম জানায়, ধ্বংসস্তূপে চাপা পড়া এসব মানুষের মধ্যে অধিকাংশই মৃত ও আহত। অনেককে এখান থেকে টেনে বের করা হচ্ছে।

গত সপ্তাহের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে এ পর্যন্ত ইসরাইলের অন্তত ২৮৬ সেনাসহ ১৪০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। এছাড়া বহু মানুষকে বন্দি করে গাজায় নিয়ে গেছে হামাস। অন্যদিকে ইসরাইলের পাল্টা হামলায় এ পর্যন্ত গাজায় ২ হাজার ৬৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৫:৪০:১২   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ