মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে গেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে গেছে
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে পড়ে গেছে

জেলার মুক্তারপুর-মাওয়া সড়কের বাইন্নাবাড়ি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে।
সোমবার রাতে মুক্তারপুর-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের বাইন্নাবড়ি এলাকায় বিকট শব্দে ধসে পরে ট্রাকটি। একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে অতিরিক্ত ওজন নিয়ে দ্রুত গতিতে সেতু অতিক্রম করছিলো ট্রাকটি। এক পর্যায়ে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায় যানবাহনটি। আহত হন চালক ও তার সহকারী।
বেইলি ব্রিজ ভেঙে নির্মাণ সামগ্রী ভর্তি হাইড্রলিক ট্রাক পড়ে আছে খালে। ব্রিজটি ভেঙে পড়ায় পাশের অপর সরু বেইলি সেতু দিয়ে চলে যানবাহন। তবে চাপ সামলাতে রাতেই সেতুটির পাশে আরেকটি নির্মাণাধীন কালভার্টের অ্যাপ্রোচ সড়ক তৈরি করে মঙ্গলবার সকালে খুলে দেয়া হয়। তবে ধীরগতি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমারান হোসেন বলেন, বেইলি ব্রিজটি উদ্ধারের জন্য এবং ট্রাকটি উদ্ধারের জন্য রেকার তলব করা হয়েছে। পাশেই আমরা অ্যাপ্রোচ করে যান চলাচলের জন্য খুলে দিয়েছি। তিনি আরও বলেন- ভেঙে পড়া ব্রিজটি মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫৯   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ