এবার মাদক নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রতি কড়া বার্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার মাদক নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রতি কড়া বার্তা
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



এবার মাদক নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রতি কড়া বার্তা

সরকারি চাকরিজীবী কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি জানান, মাদক গ্রহণের ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এ পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় বা অভিযোগ আসে সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণের বিষয়টি। এতে সরকার বিব্রত হয়। এখন থেকে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আ.ক.ম. মোজাম্মেল হক। বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য গুদামজাত করে রাখে তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ