মেয়ের সঙ্গে এক সিনেমায় আসছেন শাহরুখ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়ের সঙ্গে এক সিনেমায় আসছেন শাহরুখ!
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



মেয়ের সঙ্গে এক সিনেমায় আসছেন শাহরুখ!

শাহরুখ খানের মেয়ে সোহানা খান বাবার মতই বলিউডে পা রাখছেন ওয়েব সিরিজ ‘দ্য আর্চিস’র মধ্যদিয়ে। তবে এবার নতুন খবর হলো অ্যাকশন থ্রিলারে বাবা শাহরুখ খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন সুহানা।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, সুজয় ঘোষের নতুন সিনেমায় বলিউড কিং শাহরুখের সঙ্গে নতুন একটি অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে চলেছেন মেয়ে সুহানা। ২০২৪ সালের নভেম্বরে সিনেমার কাজ শুরু হবে বলে জানা গেছে।

হিন্দুন্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের নতুন সিনেমা ২০২৪ সালের নভেম্বরে শুটিং শুরু হয়ে শেষ হবে ২০২৫ সালের মার্চের মধ্যে। অবশ্য সিনেমার নাম এখনো ঠিক হয়নি।

তবে সুজয় ঘোষের এ সিনেমার মধ্যদিয়েই সুহানা খান বড় পর্দায় ডেব্যু করতে চলেছেন সেটা স্পষ্ট।

প্রসঙ্গত, চলতি বছর শাহরুখ খানের দুটি ব্লকবাস্টার সিনেমা মুক্তি পেয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। আর মুক্তির অপেক্ষায় আছে বলিউড বাদশার ‘ডাঙ্কি’ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১২:৪২:০৮   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ