শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে মতবিনিময় ও অনুদান বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে মতবিনিময় ও অনুদান বিতরণ
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে মতবিনিময় ও অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও ৪৩টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় এনেক্স ভবনে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরাসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ৪৩টি পূজামন্ডপের প্রত্যেক প্রতিনিধির মধ্যে ১ দশমিক ৫ টন করে খাদ্য শষ্য প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১০   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ