হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি কাঁচামরিচ ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ক্রেতাদের দাবি ১০০ টাকার নিচে যদি প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যেতো তাহলে তাদের অনেক সুবিধা হতো।

কাঁচামরিচ কিনতে আসা রকিবুল ইসলাম বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক নিত্যপণ্য। গত বছর এই সময়ে আমরা ৩০ থেকে ৪০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনেছিলাম। আর এখন কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। কিছু দিন আগে আবার কিনতে হয়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা দরে। সরকার যদি এখনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ মানুষের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়বে।

বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কাঁচামরিচের দাম প্রতিদিন উঠানামা করছে। বর্তমানে কিছুটা দাম কমে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

বাংলাদেশ সময়: ১১:৪৬:১৩   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ